| |

শিরোনাম
বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত, মোটরসাইকেল-দোকান ভাংচুর বড়াইগ্রাম ইউপির চুরি হওয় ল্যাপটপ উদ্ধার হবে কি? কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, একই পরিবারের চার বাংলাদেশিসহ নিহত ৫ বড়াইগ্রামে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন আব্দুল আজিজ এমপি লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

বড়াইগ্রাম ইউপির চুরি হওয় ল্যাপটপ উদ্ধার হবে কি?

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মোঃ আশরাফুল ইসলাম (এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ ১৫ দিনেও উদ্ধার হয়নি। জনমনে প্রশ্ন সরকারি এ ল্যাপটপ উদ্ধার হবে কি?

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ২ই আগষ্ট রাতে ইউনিয়ন পরিষদের সচিবের ব্যবহৃত একটি এবং তথ্য উদ্যোক্তার ব্যবহৃত একটি সরকারি ল্যাপটপ চুরি হয়। রুটিন অনুযায়ী ওই রাতে গ্রাম পুলিশ মোবারক ও আলাল হোসেনের দায়িত্বে থাকার কথা থাকলেও গ্রাম পুলিশ বেলাল হোসেন দায়িত্ব পালন করছিলেন। তার দায়িত্বে থাকা অবস্থায় দুটি কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে গ্রাম পুলিশ বেলাল হোসেন জানান, সেদিন অন্য দুজন গ্রাম পুলিশ অসুস্থ থাকায় আমি দায়িত্বে ছিলাম। তবে পরদিন হাটে রসুন বিক্রি করার জন্য রাত আড়াইটার দিকে আমি রসুন মাপার জন্য বাড়িতে চলে যাই। পরে সকালে শুনি যে, পরিষদে নাকি চুরি হয়েছে।
মানিকপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ৪/৫ জন যুবক জানান, সরকারি কার্যালয়ের অন্যান্য মালামাল অক্ষত থাকলেও ল্যাপটপ দুটি চুরি হওয়াটি রহস্যজনক। তাছাড়া পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশের মধ্য রাতে বাড়ি চলে যাওয়াটাও নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, বিষয়টি দু:খজনক। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ল্যাপটপ উদ্ধারসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.