| |

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলে ধাক্কায় ওয়ালিউল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ালিউল ইসলাম উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সকালে ওয়ালিউল ইসলাম লক্ষীপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী অভিমুখে একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদনায়: আ.স/নিজস্ব প্রতিবেদক।।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.