শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

নাটোর-১ আসনে জাপার মনোনয়ন পেলেন ব্যরিস্টার আশিক

নাটোর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার আশিক হোসেন।
সোমবার (২৭ নভেম্বর ২০২৩) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
ব্যারিস্টার আশিক হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মৃত আকবর হোসেনের ছেলে। বর্তমানে তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
ব্যারিস্টার আশিক হোসেন নাটোর-১ আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ মনোনয়ন বোর্ডের সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান। সেই সাথে লালপুর ও বাগাতিপাড়া জাতীয় পার্টির সকল নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়ে নির্বাচনী মাঠে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।
নাটোরের ৪টি আসনে জাপার মনোনয়ন পেয়েছেন:
৫৮ নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) মো. আশিক হোসেন; ৫৯ নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) ডা. মো. নুরুন্নবী মৃধা; ৬০ নাটোর-৩ (সিংড়া উপজেলা) আনিসুর রহমান; এবং ৬১ নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা) অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.