| |

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম পলাশ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ।
রোববার (২৩ আগস্ট ২০২৬) নাটোর জেলার মাস্টার প্যারেড ও অপরাধ মূল্যায়ন সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ কর্তৃক জুলাই/২৬ মাসের কর্মমূল্যায়নে স্বীকৃতি হিসেবে এই সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
সম্মাননা পাওয়ার পর সোমবার (২৪ আগস্ট ২০২৬) অনুভূতি ব্যক্ত করে ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের স্বীকৃতি উৎসাহ ও কর্মস্পৃহা বৃদ্ধি করে। এই সাফল্যে লালপুর থানা পুলিশ পরিবার সত্যিই আনন্দিত। এই সাফল্যের অংশীদার নাটোর জেলা পুলিশের সকল সম্মানিত সদস্যগণ। এ সাফল্যের অংশীদার নাটোরের লালপুরের সকল জনসাধারণের। যারা পুলিশকে ভালবেসে সব সময় পুলিশের পাশে থেকে তাদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।


প্রসঙ্গত, নাটোরের লালপুর থানার ৩৭তম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২০২৬ সালের ১ এপ্রিল যোগদান করেন পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম পলাশ।
তিনি নওগাঁ সদরের শেখপুরা গ্রামে ১৯৮১ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ২০০৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাংস্কৃতিক, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব শফিকুল ইসলাম পলাশ ২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার প্রয়াসে চাপাইনবাবগঞ্জের নাচোল থানায় প্রভিশনাল সাব-ইন্সপেক্টর (পিএসআই) হিসেবে যোগদান করে চাপাইনবাবগঞ্জের ভোলাহাট, পঞ্চগড়ের তেতুলিয়া, কুড়িগ্রামের উলিপুর, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, পাবনার ঈশ্বরদী, পাবনা সদর, ঢাকার মিরপুর র‌্যাব-৪, ঢাকার শাহবাগ, ঢাকার হাজারিবাগ থানায় কর্মরত ছিলেন। ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে বগুড়া সদর, বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, নাটোর সদরের ওসি ডিবি, নাটোরের নলডাঙ্গা থানার ওসি, পাবনার বেড়া সার্কেল অফিস, বগুড়ার নন্দীগ্রাম কুমিরা পুলিশ তদন্ত কেন্দ্র, বগুড়ার শেরপুর থানার ওসি, বগুড়ার শাহজাহানপুর থানার ওসি, রাজশাহীর দুর্গাপুর থানার ওসি, সর্বশেষ নাটোরের লালপুর থানার ওসি হিসেবে যোগদান করে কর্মরত আছেন।
রাজশাহী রেঞ্জের জুলাই/২৬ মাসের কর্মমূল্যায়নে আটটি জেলার মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছেন নাটোর জেলার লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ।
তিনি পদাধিকার বলে বালিতিতা থানা কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.