| |

শিরোনাম
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত লালপুরে রাধাকান্তপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিত সভা ও বরণ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা

সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো অটোচালকের

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বেলা ১২টার দিকে লালপুর- বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক শাহজাহান আলী লালপুর থেকে তার ব্যাটারিচালিত অটোগাড়িতে যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি আসলে যাত্রীসহ অটোগাড়িটি আট্রিকা এলাকার কালামের আম বাগানের নিকটে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়িতে পর্দা লাগাচ্ছিলেন। এসময় বাঘা অভিমুখে একটি কুত্তাগাড়ি (স্যালো ইঞ্জিনচালিত) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজ (২৪) কে আটক করে।
পরে খবর পেয়ে লালপুর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজকে পুলিশ হেফাজতে নেয় ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনাকবলিত কুত্তাগাড়িটি (স্যালো ইঞ্জিনচালিত) সহ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনায়: আ.স/প্রাপ্তিপ্রসঙ্গ ২৪/০৮/২০২৬।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.