| |

পুসান শিক্ষাবৃত্তি-২০২৬ ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক:
মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করার প্রত্যয়ে ‘অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষাবৃত্তি ফান্ড’ এর পৃষ্ঠপোষকতায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত ‘পুসান শিক্ষাবৃত্তি–২০২৬’ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমীন পুতুল।
এছাড়াও উপস্থিত থাকবেন পুসানের সম্মানিত পৃষ্ঠপোষক, বিশেষ অতিথি, উপদেষ্টামণ্ডলী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
পুসানের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে।
#pusan #pusanscholarship #natore

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.