| |

নাটোর-১ আসনে প্রথম নারী প্রার্থী কামরুন নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার ৪৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। এর আগে এ আসন থেকে কোন নারী প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেননি। যদিও নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মমতাজ উদ্দিনের সহধর্মিনী শেফালী মমতাজ। কিন্তু সরাসরি নির্বাচনে প্রথম বারের মতো বিএনপি কামরুন্নাহার শিরিনকে চুড়ান্তভাবে মনোনয়ন দেওয়ায় এই আসনে দলটিরও প্রথম নারী প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেন। তিনি বিএনপি চেয়ারপারসোন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সহধর্মিনী।
বুধবার (২০২৬ সালের ৯ সেপ্টেম্বর) মায়ের ৭৬তম জন্মদিনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মেয়ে থেকে মা হয়েছি, ইদানিং মা-কে মেয়ে মনে হয়। এ এক অদ্ভুত অনুভূতি! অল্প শব্দে উপন্যাস সাজানোর কারিগর এই মহীয়সী, বিদুষী নারী। স্বচ্ছ চিন্তা, পাহাড়ের দৃঢ়তা আর সংকল্পে অটুট থাকা কেউ শিখতে চাইলে আমি তাঁর কাছে টিউশনের ব্যবস্থা করে দিতে পারি, গুরু দক্ষিনা লাগবে না সে নিশ্চয়তা দিচ্ছি। আজ এই গ্রেসফুল লেডি’র জন্মদিন। তাঁর এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করছি। শুভ জন্মদিন মা।’


২০১৮ সালের ৭ ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয় থেকে কামরুন্নাহার শিরিন দলের চুড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পান। এর ফলে তিনিই এখন এ আসনে ধানের শীষের প্রার্থী। যদিও এ আসনে প্রথম পর্যায়ে বিএনপি থেকে দু’জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিল। কামরুন্নাহার শিরিনের সাথে বিএনপি’র অন্য প্রার্থী ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। চুড়ান্ত মনোনয়ন দৌড়ে তিনি পিছিয়ে পড়েন। এছাড়াও এ আসনে দলীয় মনোনয়নের জন্য চার জন নারী প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তাদের মধ্যে দুইজন বিএনপি ও দুইজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত তৎকালীন বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনী এলাকা ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে শুধুমাত্র কামরুন্নাহার শিরিন দলীয় চুড়ান্ত মনোনয়ন পান।
অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন পাবনার ঈশ্বরদীর পাকশীতে ১৯৫০ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে লালপুরের গৌরিপুর গ্রামে বিএনপি নেতা ফজলুর রহমান পটলের সাথে বিয়ে হয়। শিক্ষা জীবনে কামরুন্নাহার শিরিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালের ব্যাচে (পরীক্ষা ১৯৭৪ সালে) রসায়ন বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি পাবনার শহীদ বুলবুল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগ দেন। এরপর ১৯৭৯ সালে ঢাকার মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউটে একই পদে যোগদান করে ২০০৩ সালে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। চাকুরী শেষে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে কামরুন্নাহার শিরিন দুই ছেলে ও দুই মেয়ের জননী। প্রতিমন্ত্রী পত্নী কামরুন্নাহার শিরিন স্বামীর মৃত্যুর পর ২০১৬ সালের ২৫ ডিসেম্বর এ আসনে বিএনপি’র কান্ডারী হওয়ার ঘোষনা দেন। কামরুন্নাহার শিরিন বলেন, স্বামী ফজলুর রহমান পটলের ৪৩ বছরের রাজনৈতিক জীবন শেষে মৃত্যুর পর শুন্যস্থান পুরন করতে চান তিনি।
পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল নাটোর-১ আসনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ আসনে নির্বাচিত প্রথম নারী সংসদ সদস্য এবং নাটোর জেলার প্রথম নারী প্রতিমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।
মহিয়ষী নারী কামরুন্নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.