| |

শিরোনাম
‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা নাটোর-১ আসনে প্রথম নারী প্রার্থী কামরুন নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জুয়েলার্সের দোকানে পুলিশের সতর্কতামূলক প্রচারণা বিশ্ব ফিজিওথেরাপি দিবসে গোলটেবিল বৈঠক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

‘অদম্য মেধার স্বীকৃতি, আগামীর নেতৃত্ব’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ১২২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ৭৭ জন এবং জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৪৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট তুলে দেন।

 

এ সময় তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়ের বিকল্প নেই। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিশ্রম করলে অবশ্যই সাফল্য ধরা দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রতন চদ্র দত্ত। শিক্ষক মোশারফ হাসনের পরিচালনায় অতিথি ছিলেন, কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক, মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার টিপু, ম্যানজিং কমিটির অভিভাবক সদস্য মুর্শিদা খাতুন প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.