| |

শিরোনাম
কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ

নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নাটোর প্রতিনিধি:
নাটোরে মাধ্যমিক স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সাড়ে নয়টায় জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়। ফলে পড়াশুনায় মনোনিবেশ করা অনেক সহজ হয়। জেলার সকল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহন করছে।


জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী এবং জেলা ক্রীড়া সংস্থা’র সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী।
দলগত ইভেন্টে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্টে দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুইদিনের প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিজয়ী টিম ও শিক্ষার্থীরা অংশগ্রহন করছেন। জেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.