| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজে “বিজনেস অ্যান্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বনপাড়া কলেজে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আলহাজ্ব কে. এম. শামসুল আলম এবং সঞ্চালনা করেন আহমেদপুর আজম আলী কলেজের বাংলার প্রভাষক নাজমা নাহার মাধবী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি (বাউয়েট) একাডেমিক ডেপুটি রেজিস্টার আলহাজ¦া মোঃ আশরাফুল ইসলাম। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মোছা. কহিনুর খাতুন, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা হাফছা শারমিন, ডা. মোঃ আহসান হাবীব, নারী উদ্যোক্তা উম্মে আফরিন, বনপাড়া পৌর মেয়র পদপ্রার্থী মহুয়া নূর কচি ও হুমায়ুন কবির।


বক্তারা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তা হিসেবে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসার মাধ্যমে ব্যক্তি ও সমাজের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাময় কাজে লাগানো এবং পরিকল্পিতভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.