| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশারাফুল ইসলাম(এমবিএ )
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ডিবেটিং সোসাইটির আয়োজিত ১ম আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল পর্বে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে আয়োজিত প্রতিযোগিতায় সরকার পক্ষে অবস্থান করে সিই বিভাগ এবং বিপক্ষে অবস্থান করে আইন ও বিচার বিভাগ। যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে বিপক্ষ দল আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রেজয়ানা করিম তারিন।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চ-আয়ের অর্থনীতিতে উত্তরণ, উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অধিক নির্ভরশীল বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যেমে সার্টিফিকেট বা ক্রেস্ট পাওয়াটা মূল উদ্দেশ্য নয়। বরং এর মাধ্যেমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, বিশ্লেষণী দক্ষতা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরার উপস্থাপনায় বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আহমেদ ইউসুফ আয়াতুল্লাহ। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার এডমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ), বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.