| |

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতি বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন জাতীয় সমবায় দিবস উদযাপন নোঙর সাহিত্য উৎসবে যাঁরা থাকছেন কামরূপ-কামাখ্যার ভয়ংকর ও রহস্যময়তায় ঘেরা এক মায়াং গ্রাম ৭ই নভেম্বরের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষিত পিএইচপিতে সাইবারঝুঁকি ও বৃটেনে তিনদিনের রসদশঙ্কা প্রসঙ্গ লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের লালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, গোপালপুর পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে গোপালপুর পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রিকশা স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা ফিরোজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী বাবলা, সাবেক সদস্য আলী আজম গাগান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে আসেন।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তাঁরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.