
নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে পদ্মা কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী, গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান, মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস রহমান মনি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের সাব-জোন প্রধান মোঃ শাহজালাল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জীবনে প্রাথমিক শিক্ষার ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন ও সম্ভাবনা। বিদায় মানে শিক্ষাজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি, একই সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ রাজিব হোসেন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।