
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর বাজার মোবাইল সমিতির এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে স্থানে একটি হোটেলে সমিতির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে নির্বাচিত হলেন : সভাপতি- রাসেল টেলিকমের প্রোপাইটার মো. আরিফুল ইসলাম রাসেল। সহসভাপতি- জননী টেলিকমের প্রোপাইটার মো. সাইদুর রহমান। সাধারণ সম্পাদক সোহাগ টেলিকমের প্রোপাইটার মো. সোহাগ ইসলাম। ক্যাশিয়ার- মতিউর টেলিকমের প্রোপাইটার মো. মিন্টু ইসলাম।
উপদেষ্টা সদস্য হিসেবে সার্বিক সহযোগিতায় রয়েছেন: মা টেলিকমের প্রোপাইটার মো. নাহিদুল ইসলাম, তাসলিমা টেলিকমের প্রোপাইটার মো. ফরিদুল ইসলাম ফরিদ, আশিক টেলিকমের প্রোপাইটার মো. আশিকুর রহমান আশিক, সোহাগ টেলিকমের প্রোপাইটার মো. সোহাগ আহামেদ এবং খোকন টেলিকমের প্রোপাইটার মো. খোকন আহামেদ।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইসলাম রাসেল অনুভূতি ব্যক্ত করে বলেন, লালপুর বাজার মোবাইল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন।