| |

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতি বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন জাতীয় সমবায় দিবস উদযাপন নোঙর সাহিত্য উৎসবে যাঁরা থাকছেন কামরূপ-কামাখ্যার ভয়ংকর ও রহস্যময়তায় ঘেরা এক মায়াং গ্রাম ৭ই নভেম্বরের ঐতিহাসিক ও বর্তমান প্রেক্ষিত পিএইচপিতে সাইবারঝুঁকি ও বৃটেনে তিনদিনের রসদশঙ্কা প্রসঙ্গ লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে অস্ত্র ও মাদকসহ আটক ২

নাটোর প্রতিনিধি :
নাটোরে গুলি ভর্তি একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) শহরের পটুয়াপাড়া এলাকায় মৎস্য ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের পটুয়াপাড়া এলাকার সুলতান খানের ছেলে রিয়াজুল ইসলাম অন্তু ও দিঘাপতিয়া পশ্চিম হাগুরিয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে প্রতিক কুমার সরকার। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় সেখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে রিয়াজুল ইসলাম অন্তুর কোমর থেকে একটি চাইনিজ কুড়াল, গুলি ভর্তি একটি রিভলবার ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আটককৃতরা জানান অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য এগুলো তাঁদের হেফাজতে রেখেছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.