বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

ডেন্টাল হ্যাভেন-এর মিরপুর ডিওএইচএস শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ৪নং এভিনিউয়ে ১৩৬নং বাসায় ডেন্টাল হ্যাভেনের শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) দিবাগত রাতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের লালপুর উপজেলার সন্তান, ডেন্টাল হ্যাভেনের স্বত্বাধিকারী ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুল আলীম।
জমকালো আয়োজনে ফিতা কেটে ডেন্টাল হ্যাভেনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সস্ত্রীক মো. আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার সস্ত্রীক ওয়ালিউল ইসলাম রাজিব।
আরও উপস্থিত ছিলেন এনএফএস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিমিটেডের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিন, রূপায়ন কনস্ট্রাকশন লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. সুজন আলী, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজি স্পেশালিষ্ট ডা. মো. আব্দুল কাদের, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাসিস্টেন্ট সার্জন ডাক্তার মো. খোরশেদ আলম রানা, ডিএফডি-র অডিটর মো. আনোয়ার হোসেন রাজুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ব্যক্তিবর্গ ডেন্টাল হ্যাভেনের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, ডেন্টাল হ্যাভেন একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ডা. আব্দুল আলীম একজন অভিজ্ঞতা সম্পন্ন ভাল মানের ডাক্তার ও উদ্যোক্তা। তাঁর বিগত দিনের সুনাম আর বর্তমানের প্রচেষ্টা তাঁকে সফলতার শীর্ষে পৌঁছাতে সহযোগীতা করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.