| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

নিজ ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে নিজ শয়ন ঘর থেকে লিটন হোসেন (৪৫) নামের এক অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুল পাড়া গ্রাম থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার।
লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই বসবাস করত। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধায় এলাকায় দেখা যায় তাকে। শুক্রবার দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের দরজা ও গেট ভিতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে যাবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।
লিটনের ভাতিজা বেলাল হোসেন বলেন, সোমবার সন্ধায় লিটন হোসেনের ছেলে লিখন হোসেন সাথে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.