রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

চুরি হওয়ার পাঁচ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে তিনটি ব্যাটারা চালিত অটো ভ্যান চুরি হওয়ার পাঁচ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন, উপজেলার জামাইদিঘী মধ্যপাড়া গ্রামের দিদার আলী ছেলে রবিউল ইসলাম (৩০) ও কয়েন পশ্চিমপাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে নাজিম উদ্দিন (৩২)।
বড়াইগ্রাম থানা সুত্রে জানাযায়, সোমবার উপজেলা কয়েন বাজার গ্রামের সোনা মিয়ার বাড়ির সামনে থেকে ব্যাটারীচালিত অটো ভ্যান চুরি হয়। লালপুর উপজেলার পানঘাটা গ্রামের নাছির আলী ছেলে জামরুল আলী (৩২) বাদি হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশের একটি টিম। অভিযানের এক পর্যায়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে রবিউল ইসলাম ও নাজিম উদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য ভিত্তিতে অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যে ব্যাটারীচালিত অটোর ভ্যান তিনটি ও একটি শ্যালো মেশিন উদ্ধার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে। ভভিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.