শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বনপাড়া বাইপাস ব্যবসায়ী কমিটি সভাপতি-বারী, সম্পাদক-সালমা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস ব্যবসায়ী ও ষ্ট্যান্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপস্থিত সর্বসম্মতি ক্রমে আব্দুল বারীকে সভাপতি, সালমান হাফিজকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
গতকাল সন্ধায় বাইপাস মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আব্দুল বারীর সভাপতিত্বে এবং সালমান হাফিজের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, আসাদুজ্জামান মোল্লা, নাটোর কোর্টের এপিপি মোখলেছুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে বাইপাস এলাকার সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছররের জন্য কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.