| |

শিরোনাম
বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল

কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে এক আদিবাসি কিশোরীকে ধর্ষনের অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩জানুয়ারি) বিকেলে উপজেলার ডহরশৈলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শাহিন ইসলাম একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই কিশোরী গৃহপালিত ছাগলের জন্য বাড়ির পাশে হায়দার আলীর ভুট্টার ক্ষেতে ঘাস কাটতে গেলে তাকে জোর পূর্বক ধর্ষন করে ওই যুবক। এসময় ওই কিশোরীর ডাক চিৎকারে আশে পাশের মানুষ ঘটনাস্থরে আসলে ওই যুবক পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা পুলিশকে খবর দিলে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এ বিষয়ে ওই কিশোরীর বাবা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন এবং আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.