শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা পারিবারিক কলহের জেরে আগুনে গৃহবধুর আত্মহত্যা শিক্ষাবিদ অধ্যাপক শহিদুর রহমান খানের স্মরণসভা বাবার ৩২ বছর ৬ মাস ৪ দিন পর একই দায়িত্বে মেয়ে পুতুল অনন্য ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল প্রথম নারী প্রতিমন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয় পেলেন ফারজানা শারমিন পুতুল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নওগাঁ জেলার রেজ্জাকপুর এলাকার শাহিন আলমের ছেলে নাহিদ হোসেন (৩০)। লাশ উদ্ধার করে স্বজদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলের, ভোরের দিকে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। পরে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দরজা কেটে পিকআপের চালকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.