| |

শিরোনাম
পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তায় সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, ইমো হ্যাকিং, চুরি-ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ প্রশাসনের নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.