শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

সিবিইটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বৃত্তি আবেদন ১৫ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত চলবে

নাটোর প্রতিনিধি :
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বৃত্তি ২০২৫ এর আবেদন ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সংগঠনের সহসভাপতি কানাডা প্রবাসি ড. মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গরিব মেধাবী ও এতিম শিক্ষার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করার অনুরোধ জানান।
সংগঠনের বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান)/এমবিবিএস পর্যায়ে প্রথম বর্ষের ৮৫ জন শিক্ষার্থীকে ৪ বছর মেয়াদি প্রতিবছর ১০ থেকে ১২ হাজার টাকা করে ৪ কিস্তিতে ৪০ থেকে ৪৮ হাজার টাকা পাবেন। এ বছর থেকে স্নাতক (সম্মান) পর্যায়ে বৃত্তি প্রাপ্তদের ভাল ফলাফল, সদাচরণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদেরও বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আবেদন ১৫ মে থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত চলবে। বৃত্তির ক্ষেত্রে গরিব মেধাবী ও এতিম শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। আবেদন করতে ভিজিট করুন: https://www.cbet.ca/scholarship
তিনি আরও জানান, ইতিমধ্যে এইচএসসি পর্যায়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হয়েছে। এইচএসসি পর্যায়ে নির্বাচিত প্রতিটি কলেজ/মাদরাসার ৮ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে নির্বাচিত ৬ জন করে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া শুরু হয়েছে। প্রতি শিক্ষার্থী দুই বছরের জন্য পাবেন ১০ হাজার টাকা। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পাবে ৫ হাজার টাকা। প্রতিটি কলেজ মোট পাবে ৬৫ হাজার টাকা।
সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বলেন, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১৪ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের কয়েক হাজার ছাত্র/ছাত্রীদের বৃত্তি দিয়েছে। সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা ‘সুরভি’র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইল: [email protected]

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.