শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

স্বৈরাচার

-মোঃ হারুনার রশিদ পাপ্পু
জাতির ঘাড়ে চেপে বসে, মস্ত স্বৈরাচার।
দেশের সম্পদ লুটে নিয়ে, করে মিথ্যাচার।
নির্যাতনের যাতাকলে, পৃষ্ঠ হয় মানুষ।
স্বৈরাচার বুলি আওড়ায়, উন্নয়নের ফানুস।
লুটপাট, ব্যাংক ডাকাতি, দাপটের সাথে চালায়।
মানুষ ভয়ে মুখ খুলে না, শুধু কষ্ট পায়।
পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী হারায় আসল রুপ।
স্বৈরাচারের কথায় উঠে বসে, জনগনের বেলায় চুপ।
নির্বাচনের নামে চলে, ভোট ডাকাতির খেলা।
গনতন্ত্রের নামে চলে, দুর্নীতিবাজের মেলা।
ভিন্ন মত দমন করে, শোনে না কারো কথা।
বিরুদ্ধে কেও বললে কথা, থাকে না তার মাথা।
দিনে, দিনে পাপের বোঝা, এত বড় হয়।
ক্ষমতার দাপট আর সহে না, মানুষ সরব হয়।
ছাত্রজনতা জোট বাধে, মুক্তির গান গেয়ে।
আন্দোলনে বারুদ ঢালে,
রাজপথে গিয়ে।
স্বৈরাচারের দিন শেষ হয়, মিথ্যার হয় লয়।
স্বৈরাচারের পতন করে, জনতার হয় জয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.