রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার ২৯বছর পর ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ফুলঝুড়ি বেগম বাউয়েটে শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মানে ভুষিত হলেন কামনা রানী ঘোষ সাস্ট ক্লাব লিমিটেড-ঢাকার নির্বাচনি তফসিল ঘোষণা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: লালপুরে যুবককে জরিমানা

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে উপকরণ ও সহায়তা প্রদান

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে উপকরণ ও সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জুন ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সহযোগিতা ও উপকরণ বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী, সাংবাদিক ও সুধীজন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত ৫টি হুইলচেয়ার, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ৭টি পরিবারে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক, এডিপি অর্থায়নে ১৩টি সেলাই মেশিন, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন, ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ৫টি প্রতিষ্ঠানে ভলিবল সেট, ৫টি প্রতিষ্ঠানে ক্রিকেট সেট, ৬টি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক উপকরণ (হারমনিয়াম, ডুগি ও তবলা) এবং ৩৩টি বাইসাইকেল বিতরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.