শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে লালপুরে ড্যাবের চিকিৎসাসেবা, উপকৃত ৮ শতাধিক মানুষ লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান

বাউয়েট ক্যাম্পাসে উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ ক্যাম্পাসে আইকিউএসি এর সহযোগিতায় বিশ্বব্যাপী উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২৬-এর অন-ক্যাম্পাস রাউন্ড সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও মানবিক অনুষদ এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার অনুষদের ডিন এবং আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব:), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং হাল্ট প্রাইজ বাউয়েট এর উপদেষ্টাবৃন্দ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বৃষ্টি রানি রায়, ব্রেইন স্টেশন ২৩ এর বিজনেস এনালিস্ট সামরান রহমান এবং রবেনডেভ এর জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার আসিফ ইশতিয়াক। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিদিতা রাজ্জাক।

এই প্রতিযোগিতায় বাউয়েটের ৬০টি টিমে মোট ১৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে। অংশগ্রহণকারী দলগুলো বিচারকদের সামনে তাদের উদ্ভাবনী ব্যবসায়ীক ধারণা উপস্থাপন করে যেখানে সামাজিক সমস্যার টেকসই সমাধানকে প্রাধান্য দেওয়া হয়।

প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজমানি বিতরণ করেন। এই সকল আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের গুণাবলী ও উদ্যোক্তা মনোভাব আরও বিকশিত হবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.