সোমবার | ২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২

শিরোনাম
মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ ৪ বছর আগের খননকৃত খাল পুনরায় খননের উদ্বোধন করলেন হুইপ

মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল

নিজস্ব প্রতিবেদক :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, ‘গানের মাধ্যমে বহু আন্দোলন গড়ে তোলা সম্ভব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল।’
রোববার (২২ মার্চ ২০২৬) রাত ১১টায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার স্টেশন বাজার কড়ইতলায় ফকির শাহ্ একাডেমী ও গোপালপুর পৌর সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ নেতাকর্মীরা।


আজিমনগর রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত, ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে যারা সংগীতচর্চার সঙ্গে জড়িত, তারা গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারেন। গানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা যায়-এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্বাধীনতা সংগ্রাম।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি সোচ্চার থাকেন, গানের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন, তাহলে আমরা সম্মিলিতভাবে এই পৌরসভাকে একটি সুন্দর ও আদর্শ নগরীতে রূপ দিতে পারব। আপনাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী মুনছুর রহমান সুইট, মাসুদ রানা মাহাতাব, চ্যানেল আইয়ের শিল্পী শাহেদ আলমসহ স্থানীয় শিল্পীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.