সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত দুই নারী রেল পুলিশের অভিযানে বনলতা এক্সপ্রেসে ১০০ বোতল এসকাফসহ যুবক আটক

বাউয়েট-ইউএমটি যৌথ আন্তর্জাতিক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৯/০৪/২৬ খ্রিঃ
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি)-এর সাথে যৌথভাবে একটি আন্তর্জাতিক অনলাইন সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃধবার অনুষ্ঠিত এই সেমিনারে দুইজন খ্যাতনামা শিক্ষাবিদ গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন। বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ ওসমান গনি “তড়িৎচৌম্বক বিচ্ছুরণ ও বিকিরণ ক্ষেত্র: তড়িৎ ক্ষেত্র সমাকল সমীকরণের একটি সঠিক সমাধান” শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন। অপরদিকে, ইউএমটির অধ্যাপক টিএস. ড. মোহাম্মদ বিন ইসমাইল “পরীক্ষামূলক ফলাফলকে প্রভাবে রূপান্তর: চূড়ান্ত বর্ষের থিসিসের উপাত্ত বিশ্লেষণ” শীর্ষক বিষয়ে আলোকপাত করেন।

উক্ত সেমিনারে বাউয়েট ও ইউএমটি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের উপস্থাপনায় আধুনিক গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন, যা অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাাদায়ক ছিল।

বাউয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রুবেল বাসার বলেন, ‘এই ধরনের আন্তর্জাতিক যৌথ সেমিনার শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ ভবিষ্যতেও এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.