| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাউয়েটে হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ## নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার এবং ট্রাস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমা ইউসুবার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অবঃ), স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান হোলসিম ইনোভেটিব এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), সকল অনুষদের ডিনগণ পুরকৌশল বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ।

এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক উপায়ে টেকসই নির্মাণ পদ্ধতি ও উপকরণ, যা পরিবেশবান্ধব, সাশ্রয়ী, কম দূষণ সৃষ্টি করে এবং দীর্ঘস্থায়ী হয়। উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক গবেষণা পরিচালনা, বিশেষ করে কংক্রিটে চিনিকলের বর্জ্যের ব্যবহার সংক্রান্ত গবেষণায় এবং শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ প্রোগ্রামে সহযোগিতা করা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের নকশা ও নির্মাণ দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ট্রাস কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
মো:আশরাফুল ইসলাম (এম.বি.এ মার্কেটিং)

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.