শনিবার | ৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে শান্তি ও মানবতার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৫টায় এ উপলক্ষে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এবং প্রথম আলো বন্ধুসভা জামালপুরের আয়োজনে রবীন্দ্র পাঠোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি শেখ ফজল, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক ড. মনোয়ার হুসেন, সহকারি অধ্যাপক মুজাহিদুর রহমান, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক কবি হিশাম আল মহান্নাভ, কবি মিনহাজ উদ্দিন শপথ, বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানি ও সাগর মুখার্জি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলো বন্ধুসভা জামালপুরের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সদস্যরা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কর্মের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই প্রদর্শনী করা হয়। রবীন্দ্র সংগীত পরিবেশন করে প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাসেল।
অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের জীবন দর্শন সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বর্তমান পৃথিবীতে রবীন্দ্রনাথের শান্তি ও মানবতার দর্শন খুবই প্রয়োজন এ বিষয়ে বক্তারা বক্তব্য দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.