রবিবার | ৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা

লালপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক ।। লালপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জাকির আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারি খাঁনের ছেলে ।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানাযায়, লালপুর অভিমুখে ব্যাটারি চালিত একটি ভ্যান চকনাজিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয় । খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান এঘটনায় ট্রাকের চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.