শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০১/০৬/২৬ খ্রিঃ
সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্রকে নির্মুল করার লক্ষ্যে দেশী-বিদেশী চক্রান্তে তিনি নিহত হন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বিএনপির বিকল্প নাই। সেজন্য বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। আবারও সে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি দল পছন্দের ২/৩টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করেছিল। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সে সুযোগ আর দেয়া হবে না।

সোমবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বড়ইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ, নাটোর জেলা বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান, সাইফুল ইসলাম আফতাব, বড়াইগ্রাম উপজেলা বিএনপি নেতা আলী আকবর, লিয়াকত আলী, আব্দুস সালাম, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.