| |

শিরোনাম
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন

কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি :
কবিতার আলোয়, সাহিত্যের চেতনায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও ভাষা আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর হাসান হাফিজুর রহমানকে। তাঁর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে হাসান হাফিজুর রহমান স্মরণে “হাসান স্মরণ” অনুষ্ঠান।
আজ শুক্রবার ১৯ জুন বিকেল ৫টায় জামালপুরে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আলী জহির।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে হাসান হাফিজুর রহমানের সাহিত্য, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধকে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, অধ্যাপক মাসুম আলম খান এবং অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ। বক্তারা বলেন, হাসান হাফিজুর রহমান শুধু একজন কবি নন, তিনি ছিলেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর রচনা ও জীবনাদর্শে দেশপ্রেম, মানবতা এবং সামাজিক দায়িত্ববোধের যে শিক্ষা নিহিত রয়েছে, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে হাসান হাফিজুর রহমানকে নিয়ে আরও ব্যাপক গবেষণা ও চর্চা প্রয়োজন। তাঁরা জাতীয় পর্যায়ে তাঁর জীবন ও কর্ম নিয়ে নিয়মিত অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের তাঁর সাহিত্যকর্ম গভীরভাবে অধ্যয়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে হাসান হাফিজুর রহমানের কবিতা আবৃত্তি করেন জামালপুরের বিশিষ্ট বাচিক শিল্পী অধ্যাপক জয়শ্রী ঘোষ, দেবজ্যোতি সেন শর্মা, আহমেদ কাদরি লিটন, অনন্যা সাহা, শামীমা ফেরদৌস সুমি ও সাগর মুখার্জি। এছাড়াও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কবির বিভিন্ন কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে শেষে আবৃত্তি, রচনা ও গ্রন্থপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জামালপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে হাসান হাফিজুর রহমানের সাহিত্যচর্চা আরও বিস্তৃত হবে এবং তাঁর আদর্শ সমাজ গঠনে প্রেরণার উৎস হয়ে ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.