রবিবার | ৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার

বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার অফিসার্স ক্লাবের আয়োজনে চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।
ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। অন্যদিকে, আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করীম। উভয় দলের খেলোয়াড় হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৫-১ গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা সমর্থক দল।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

মো: আশরাফুল ইসলাম (এম.বি এ মার্কেটিং)

 

 

 

 

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.