| |

শিরোনাম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা নাটোর-১ আসনে প্রথম নারী প্রার্থী কামরুন নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জুয়েলার্সের দোকানে পুলিশের সতর্কতামূলক প্রচারণা বিশ্ব ফিজিওথেরাপি দিবসে গোলটেবিল বৈঠক

‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ মো. আশরাফুল ইসলাম

নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কঠোর পরিশ্রমের ফলেই এসএসসি’তে জিপিএ-৫ অর্জন করেছ। এইচএসসি’তে অনেক পড়তে হবে। সেখানে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশে মনোযোগী হতে হবে। সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বৃহষ্পতিবার নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ হুসনেয়ারা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার। এছাড়া সেখানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কৃতি শিক্ষার্থী জান্নাতি খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম সিদ্দিকী, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রসার শিক্ষক, কৃতি শিক্ষার্থী এলাকার সুধীজনেরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার ২৮টি বিদ্যালয় থেকে ১৬৫ জন, ৩টি মাদ্রাসা থেকে ৬ জন এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ১৭৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.