| |

শিরোনাম
বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা  বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং বিশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং যুগ্ম সচিব, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুড়া মোঃ মোতাকাব্বীর আহমেদ। তিনি বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী ও উপজেলার গড়মাটি গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল ইসলামের ছেলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ ও পরিচালনা করেন প্রভাষক একরামুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার ও কলেজটির গভর্নিং বডির সভাপতি ফাদার দিলীপ এস কস্তা। এছাড়া সেখানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য গেীর কুমার ঘোষ, প্রধান অতিথির প্রাক্তন শিক্ষক শিবদাস সান্যাল ও কৃতি শিক্ষার্থীদের পক্ষে শামিম হোসেন, মিথিলা খাতুন, দুর্জয় গমেজ প্রমুখ।
অনুষ্ঠানে মাগুড়া জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থী মোঃ মোতাকাব্বীর আহমেদ এর হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ। বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ৪০০ জন শিক্ষার্থীকে গোলাপ ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, মাগুড়া মহোদয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকালে যে সব শ্রেণিকক্ষে বসে ক্লাশ করেছিলেন, স্মৃতিচারণ করে সে সব শ্রেণি কক্ষগুলো তার সহধর্মিনী ও তার মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে দেখান। সে সময় তার সাথে অতিথিবৃন্দ সহ ছিলেন প্রাক্তন শিক্ষক মন্ডলী। এরপর কলেজটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে রম্য বিতর্ক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.