মঙ্গলবার | ১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২০ জন শিক্ষক কর্মচারীর ২০ জন শিক্ষার্থী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য বকের মায়াজালে প্রাণ গেল ছোট্ট বাধনের লালপুরে স্ত্রীসহ গাইবান্ধার কুখ্যাত আহসান হাবীব আটক

নাটোরে অস্ত্র ও মাদকসহ আটক ২

নাটোর প্রতিনিধি :
নাটোরে গুলি ভর্তি একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল ও ২০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) শহরের পটুয়াপাড়া এলাকায় মৎস্য ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের পটুয়াপাড়া এলাকার সুলতান খানের ছেলে রিয়াজুল ইসলাম অন্তু ও দিঘাপতিয়া পশ্চিম হাগুরিয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে প্রতিক কুমার সরকার। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় সেখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে রিয়াজুল ইসলাম অন্তুর কোমর থেকে একটি চাইনিজ কুড়াল, গুলি ভর্তি একটি রিভলবার ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের আটক করে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আটককৃতরা জানান অস্ত্র ও মাদক বিক্রয়ের জন্য এগুলো তাঁদের হেফাজতে রেখেছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.