| |

শিরোনাম
পদ্মা নদীতে অভিযানে কারেন্ট জাল ধ্বংস প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।
/

পটলের কবর জিয়ারত করে নাটোর জেলা বিএনপির কার্যক্রম শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারতের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের উপজেলার ডেবরপাড়া পশু

সাংবাদিকতা হতে হবে দেশের স্বার্থে- শাবিতে মাহমুদুর রহমান

শাবিপ্রবি প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে মতবিনিময় করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে

ভারত দেশে নানা অস্থিরতা তৈরি করছে- মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেওয়ার কারণে আধিপত্যবাদী ভারত দেশকে অস্থিতিশীল করতে নানা অস্থিরতা তৈরি করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছেন আমার দেশ

লালপুরে কৃষক সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের লালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ১নং লালপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

যুবদল নেতাকে আটকে থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড যুবদলের এক নেতাকে সেনাবাহিনী আটক করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহিনীতে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল

উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় নাগরিক কমিটি নাটোর জেলা প্রতিনিধি সদস্যরা এক মতবিনিময় সভার করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) লালপুর উপজেলা

জেনাসের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ‘জিএসডিও’র শিক্ষাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

নাটোর আইনজীবী সমিতির সভাপতি রুহুল-সম্পাদক শরিফুল

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে রুহুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক শরীফুল হকসহ বিএনপি সমর্থিত ১০ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা

শাবিপ্রবি’র জন্মদিন

নুরুজ্জামান বিশ্বাস : কলেজের গণ্ডি পেরিয়েছি। নাটক সিনেমায় পাহাড় ও ট্রেন দেখেছি, বাস্তবে দেখিনি, তাই ১৯৯৫ সনে শাবিতে ভর্তি পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নেই। উল্লেখ্য, শাবি তখন সেশনজট মুক্ত এবং দেশের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.