শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে কৃষক সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ১নং লালপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান মুক্তির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ পাপ্পু বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের মাঝে সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সমাবেশে বিশেষ ছিলেন নাটোর জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনসুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, যুবদল সদস্য গোলাম মোস্তফা তুহিন, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমুখ।
এ ছাড়াও স্থানীয় কৃষকসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.