| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় অসুস্থ হয়ে পড়লেন সাবেক এমপি কালাম

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ঈগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনী প্রচারণায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল) বাগাতিপাড়া উপজেলার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর এলাকায় প্রচারণা চালানোর সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় নেতাকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামে নিজ বাড়িতে পাঠানো হয়। তিনি এখন সুস্থ আছেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন থেকে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি অম্বলজনিত (এসিডিটি) কারণে বমি করেছেন। তাকে চিকিৎসা প্রদান শেষে বিশ্রামের জন্য বাড়িতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.