| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থীর ক্ষমা প্রার্থনা

নাটোর প্রতিনিধি :
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ-সদস্য ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।
নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ নোটিশ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনা জজশিপের সহকারী জজ আরিফুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুসের (ট্রাক প্রতীকে) পক্ষে যে চেয়ারম্যান বা মেম্বার ভোট চাইবে তাকে পিঠমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে এ নোটিশ দেওয়া হয়েছিল।
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তিনি বলেন, ২৩ ডিসেম্বর রাতে গুরুদাসপুরের মকিমপুর মৎস্যজীবী পাড়ায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও সাফল্য এবং তাকে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করছিলেন। এ সময় চাপিলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাদকাসক্ত হয়ে একদল লোক নিয়ে তাকে উদ্দেশ করে নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে স্লোগান দেন। সেই পরিস্থিতিতে তিনি ভুলবশত তাদের ট্রাকের সঙ্গে বাধার কথা বলেছেন। এ জন্য তিনি নিজে আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।
চাপিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু বলেন, নৌকার প্রার্থী লিখিত ব্যাখ্যায় তাকে জড়িয়ে যে কথা উল্লেখ করেছেন তা সঠিক নয়। কথিত ওই সভায় তিনি মাদকাসক্ত হয়ে উপস্থিত হওয়ার দাবি সত্য নয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.