শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

বড়াইগ্রামে ট্রাক প্রতিকের মোটরসাইকেল ভাঙচুর আহত ৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতিকের সমর্থকের পাঁচটি মোটরসাইকেল ভাঙ্চুর করে পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) রাত ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ী ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার চামটা সিটগাড়ী গ্রামের জব্বার ফকিরের ছেলে জশিম উদ্দিন (৩২), বাহাদুর আলীর ছেলে আশরাফ আলী (৩৪), বর্ণী গ্রামের মৃত উকিল শেখের ছেলে রুবেল হোসেন (৩০) ও চামটা সরকার পাড়া গ্রামে মৃত ময়েন উদ্দিনের ছেলে শামিম হোসেন (৩৬)।
জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-৪ আসনের ট্রাক প্রতিকের প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী সমর্থক। আমিসহ কয়েকজন কচুগাড়ী গ্রামে ইসলামী জালসায় অতিথি হিসেবে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পক্ষ থেকে গিয়েছিলাম। ইসলামী জালসা থেকে ফেরার পথে কচুগড়ী ঈদগাহ এলাকায় পৌঁছালে নৌকা প্রতিকের কর্মী সমর্থক গুরুদাসপুর ধারাবাড়িষা গ্রামের হাবিব মন্ডল (৩২), জোনাইল ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানা পটু (৪০), কচুগাড়ী গ্রামে বিপুল হোসেন (৩৫), ফরহাদ আলী (৩৮) ও অজ্ঞাত আরেও ২০ থেকে ৩০ জন আমাদের উপর হামলা করে পাঁচটি মোটরসাইকেল ভাঙ্চুর করে। বাধা দিতে গেলে আমাদের চারজনকে পিটিয়ে আহত করে।
অভিযুক্ত সোহেল রানা পটু বলেন, আমি নগর ইউনিয়নের কুমারখালী গ্রামের নৌকার প্রচারনার কাজে নিয়োজিত ছিলাম। যার ছবি এবং ভিডিও আমার কাছে আছে। তারা নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সহাকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল বলেন, সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.