| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

লালপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিষপান করে রুমা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর ২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজাজিরা গ্রামে এ ঘটনা ঘটে। রুমা একই এলাকার সুজন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন রুমা। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহীতে নেওয়ার পথে রুমা মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.