মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

নাটোর-১ আসনে তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে তাদের অব্যহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ।
সোমবার (১ জানুয়ারি ২০২৪) লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযুক্তকর্মকর্তারা হলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, সরকারি কর্মকর্তারা কোন প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার পরপরই তাদের আচার-আচরণ, কর্মকাণ্ড, কথাবার্তায় নৌকার প্রতীকের পক্ষে অবস্থান সুস্পষ্ট। নির্বাচনকালে যদি এই কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থাকেন তাহলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর তাদের অব্যহতির আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতার বলেন, অভিযোগপত্র আমার কাছে এখনো পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.