রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ইমো হ্যাক করে প্রতারণা: লালপুরে গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি:
ইমো আইডি হ্যাক করে প্রতারনা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফাহিম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) অভিযোগের ভিত্তিতে উপজেলার চামটিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ফাইমকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগকারী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পঞ্চনন্দপুর গ্রামের মৃত আব্দুল কাদের আলীর ছেলে বলে জানা গেছে।
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জবেদ আলী নামের একটি ইমো আইডি থেকে জরুরী প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের আইডিতে বিভিন্ন সময়ে মোট ৫৫ হাজার ৭০০ টাকা চাওয়া হয়। ভাল বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জবেদ আলীকে সে টাকা সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে প্রদান করেন। এক পর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান তার বন্ধু জবেদ আলীর সাথে যোগাযোগ করে জানতে পারেন, ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.