বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

লালপুরে জামায়াত শিবিরের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জন ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে হরতালের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি ২০২৪) বিকেলে উপজেলার নছিরারবিল এলাকায় তারা ঝটিকা মিছিল বের করে।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নছিরারবিল এলাকায় লালপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ৬-৭ জানুয়ারী সর্বাত্মক হরতালের সমর্থনে এ কর্মসূচি পালন করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.