শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মানবকল্যাণ হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষনা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন মানবকল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামে বেসরকারি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছে প্রশাসন।
বুধবার (৪ অক্টোবর ২০২৩) হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের অভিযোগে এ ঘোষনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের নির্দেশনা অনুযায়ী মানবকল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোন ডাক্তার ছিলেন না। এছাড়া বিভিন্ন অনিয়ম থাকায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়।
মানবকল্যাণ মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক মো. একাব্বর হোসেন শান্ত বলেন, তাঁর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবিদা বিনতে আনোয়ারা হঠাৎ করে বুধবার ভোর ৬টার দিকে হাসপাতাল ছেড়ে চলে যান। তাই রোগী ভর্তি থাকলেও কোন বিকল্প কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ পাননি।
উল্লেখ্য, গত বছর ২৪ আগস্ট দিনগত রাত সোয়া ১২টার দিকে এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মদানের সময় শারমিন আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.