| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য আবুল কালাম আজাদকে শুভেচ্ছা

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল) দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি ২০২৪) লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া গ্রামে তাঁর বাসভবনে অধ্যক্ষ ইমাম হাসান মুক্তিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এছাড়া গোপালপুর পৌর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, লালপুর ডিগ্রি কলেজ, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর আর্দশ মহিলা ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ দলীয় নেতা-কর্মী শুভেচ্ছা বিনিময়ন করেন।


রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল) ১ হাজার ৯৯৬ ভোটের ব্যবধানে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলকে (নৌকা) হারিয়ে বিজয়ী হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.