| |

শিরোনাম
বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা  বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাউয়েট ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সকাল ৬:৩৫ মিনিটে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনোমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। পরে জাতীয় পতাকাকে সালাম প্রদান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া কালো ব্যাজ ধারনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ও পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান, প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভ্্্ূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মুনজিনুল মুবীন অর্ডঃ (অবঃ), ছাত্র-কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.