| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

লালপুরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে তিন জরিমানা নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মানায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মার্চ ২০২৪) দুপুর উপজেলার গোপালপুরে অভিযান পরিচালনা করে এজরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার মো. আসাদুজ্জামান বলেন, গোপালপুর কলেজ মোড়ে সরকার ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম, ছবি ও মোবাইল নাম্বার প্রদর্শিত জায়গায় না ঝুলানোয় দুই হাজার টাকা ও ইবনে সিনা স্পেশালাইড হাসাপাতালের লেবার রুম পরিষ্কার পরিছন্ন না রাখায় এক হাজার টাকা জরিমানা এবং ৭টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.